প্রশাসনিক কারণে তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:২০ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২৬ | আপডেট: ১০:২০ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও ও পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)কে প্রশাসনিক কারণে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহারের পর তাদের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তর, সদর দপ্তর ও প্রশাসন বিভাগে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা স্বাক্ষরিত এক আদেশে তাদের প্রত্যাহার করে সংযুক্ত করা হয়।

আরও পড়ুন: মূল্যবোধভিত্তিক পেশাদারিত্ব প্রাতিষ্ঠানিক সংস্কারের ভিত্তি: আনসার-ভিডিপি মহাপরিচালক

প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন—তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (নিরস্ত্র পুলিশ পরিদর্শক) ক্যশৈনু এবং পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ (নিরস্ত্র পুলিশ পরিদর্শক) মোহাম্মদ মোস্তফা কামাল খান।

আদেশে বলা হয়েছে, তাদের প্রত্যাহার ও সংযুক্তির আদেশ ২২ আগস্ট ২০২৬ তারিখ থেকেই কার্যকর হবে।

আরও পড়ুন: সেই মেজর শামসুল হায়দার সিদ্দিকী আইজি প্রিজন্স হচ্ছেন