ডিএমপিতে ৩ ডিসি ও ৫ এডিসি বদলি

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ন, ৩০ অগাস্ট ২০২৬ | আপডেট: ৪:৪৩ অপরাহ্ন, ৩০ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিনজন উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও পাঁচজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে (এডিসি) বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। রোববার (৩০ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

একটি অফিস আদেশে তিনজন ডিসিকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। তারা হলেন— ডিএমপির ডিসি মো. শরফুদ্দীনকে প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগে বদলি করা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগের ডিসি মো. আজাদ রহমানকে ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে। সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের ডিসি মোহাম্মদ নূরে আলমকে ট্রাফিক-ওয়ারী বিভাগে বদলি করা হয়েছে।  অপর অফিস আদেশে পাঁচজন এডিসিকে বদলি করা হয়েছে।

আরও পড়ুন: সারা দেশে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে বিশেষ অভিযান

ডিবি-মিরপুর বিভাগের এডিসি মো. সোনাহর আলীকে গোয়েন্দা-গুলশান বিভাগে বদলি করা হয়েছে। ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের এডিসি মো. সাজ্জাদ হোসেনকে গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনে দায়িত্ব দেওয়া হয়েছে। গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনের এডিসি মোহাম্মদ আবির হাসানকে ডিএমপি কমিশনারের দপ্তরের স্টাফ অফিসার করা হয়েছে।

ডিবি-রমনা বিভাগের এডিসি মো. জিয়াউর রহমান চৌধুরীকে পিওএম-পূর্ব বিভাগে বদলি করা হয়েছে। পিওএম-পূর্ব বিভাগের এডিসি মো. নজরুল ইসলামকে ডিবি-রমনা বিভাগের রমনা জোনাল টিমে বদলি করা হয়েছে।

আরও পড়ুন: চট্টগ্রামের ভাটিয়ারিতে জলিল টেক্সটাইল মিলসের ৫৪.৯৯ একর জমি সেনাবাহিনীর কাছে হস্তান্তরের চুক্তি

অফিস আদেশ অনুযায়ী, বদলি হওয়া কর্মকর্তারা নতুন দায়িত্বে যোগ দিয়ে সংশ্লিষ্ট বিভাগে দায়িত্ব পালন করবেন।