মনপুরায় বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

Sadek Ali
মনপুরা (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩৯ পূর্বাহ্ন, ১২ নভেম্বর ২০২৬ | আপডেট: ৭:০৩ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভোলার মনপুরায় বিয়ে বাড়িতে ঝাড় বাতি লাগাতে গিয়ে জেনেরেটর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোর ডেকোরেটর কর্মীর মৃত্যু হয়।

বুধবার রাত সাড়ে ১০ টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রাঢ়ী বাড়িতে বিয়ের অনুষ্ঠানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে দুটি দুধের কৌটায় মিলল ১১ আইইডি বোমা, নিষ্ক্রিয় করল ডিএমপি

বৃহস্পতিবার সকাল ৮ টায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণকরা কিশোর ডেকোরেটর কর্মীর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নিহত মোঃ আশরাফুল ইসলাম (১৭) উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ২ নং,ওয়ার্ডের বাসিন্দা খোকনের ছেলে। তিনি কোড়ালিয়া বাজারের সুমন ডেকোরেটরে কাজ করতেন।

আরও পড়ুন: নীলফামারীতে বিসিকের উদ্যোগে পাঁচদিন ব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ কোর্স সম্পন্ন

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বুধবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে আকতার রাঢ়ীর ছেলের বিয়ের অনুষ্ঠানে বিদ্যুতের লাইন ও ঝাড় বাতির কাজ করছিলেন সুমন ডেকোরেটর কর্মী নিহত আশরাফুল। এই সময় জেনেরেটের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটে পড়েন। তাৎক্ষণিক স্থানীয়রা উদ্ধার করে ডেকোরেটের কর্মী আশরাফুলকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এই ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ কবির সোহেল জানান, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া আশরাফুলকে হাসাপতালে নিয়ে আসার পূর্বে তার মৃত্যু হয়।