ঈদের ছুটিতে এবারও ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সব বিভাগ খোলা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ন, ২৬ মে ২০২৬ | আপডেট: ৮:০৪ অপরাহ্ন, ২৬ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঈদের ছুটিতে এবারও রাজধানীর মহাখালীতে ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের সব বিভাগ খোলা রয়েছে।

সড়ক দুর্ঘটনা, হেড ইনজুরি, হার্ট অ্যাটাক, হার্ট ফেইলিউর, রেসপিরেটরি ফেইলিউর (তীব্র শ্বাসকষ্ট), অপারেশন-পরবর্তী জটিলতা, সিজার-পরবর্তী অতিরিক্ত রক্তক্ষরণজনিত জটিলতা, জরুরি ডায়ালাইসিস, অপরিপক্ব শিশুর সর্বাধুনিক ব্যবস্থাপনাসহ সব জটিল ও মুমূর্ষু রোগীর তাৎক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে হাসপাতালের সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, আইসিইউ এবং ডায়ালাইসিসসহ আন্তঃবিভাগ ২৪ ঘণ্টা খোলা থাকবে।

আরও পড়ুন: গাবতলী পশুর হাটে সন্তোষজনক পরিবেশ, নিরাপত্তায় কড়া নজরদারি: প্রতিমন্ত্রী

সেইসঙ্গে হৃদরোগ, স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা এবং শিশুরোগ ও নবজাতকের বহির্বিভাগসহ সার্বক্ষণিক চালু থাকবে জরুরি বিভাগ। জরুরি প্রয়োজনে অথবা ডাক্তারের সিরিয়ালের জন্য ফোন করুন ১০৬৬৭ অথবা ০১৮৪১৪৮০০০০।