চলন্ত বাস থেকে ভ্যানিটি ব্যাগ ছিনতাই, ভিডিও ফুটেজে শনাক্ত ছিনতাইকারী গ্রেপ্তার

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১২:৫৩ পূর্বাহ্ন, ২৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১২:৫৩ পূর্বাহ্ন, ২৬ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীতে চলন্ত বাস থেকে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনায় ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. রোকনুজ্জামান রোকন (২৬)।

আরও পড়ুন: বারিধারায় নির্মাণশ্রমিক নিহত, গাড়ির চালকের আসনে কিশোর থাকার দাবি

পুলিশ জানায়, চলন্ত বাস থেকে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনার একটি ভিডিও ফুটেজ পর্যালোচনা করে ছিনতাইকারীকে শনাক্ত করা হয়। পরে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে রোকনুজ্জামান রোকনকে গ্রেপ্তার করা হয়।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার রোকনুজ্জামানের বিরুদ্ধে একাধিক থানায় ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত মামলা রয়েছে।

আরও পড়ুন: এবার দুর্গাপূজায় মিলছে টানা ছুটি, কারা কতদিন পাবেন?

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে।