গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির টাকায় ক্রয়কৃত মোটরসাইকেল উদ্ধার

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৫ | আপডেট: ৫:৩৬ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গত শুক্রবার (১ আগস্ট) গুলশানে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি মামলার ঘটনায় পলাতক জানে আলম অপুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিএমপির গুলশান থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১ আগস্ট) সকালে রাজধানীর গোপীবাগ এলাকা হতে অপুকে গ্রেফতার করে ডিবির একটি চৌকস টিম। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার (১ আগস্ট)  মোহাম্মদপুর থানাধীন নবীনগর হাউজিং এর একটি বাসা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হলো ।

আরও পড়ুন: খুলনায় পাঁচ ঘণ্টার ব্যবধানে দুই গোলাগুলি, নিহত ১ ও বিএনপি নেতা গুলিবিদ্ধ

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত জানে আলম অপু চাঁদাবাজির টাকা দিয়ে একটি ইয়ামাহা মোটরসাইকেল ক্রয় করেছে মর্মে স্বীকার করেছে । অপুসহ এই মামলায় এ পর্যন্ত মোট ছয়জনকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় নগদ অর্থ উদ্ধারের চেষ্টা এবং ঘটনার সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারের পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ তদন্ত সংস্থার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ১