রোববার থেকে নতুন সূচিতে ব্যাংক লেনদেন, সময় কমল এক ঘণ্টা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:২২ অপরাহ্ন, ০৪ এপ্রিল ২০২৬ | আপডেট: ৯:৩৫ পূর্বাহ্ন, ১৫ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সরকারি অফিসের সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের ব্যাংকিং কার্যক্রমের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সূচি অনুযায়ী ব্যাংকে লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত, যা আগে ছিল বিকাল ৪টা পর্যন্ত।

শনিবার বাংলাদেশ ব্যাংক-এর সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য বড় সুখবর

সার্কুলার অনুযায়ী, ব্যাংকের অফিস সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। তবে গ্রাহক লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। সাপ্তাহিক ছুটি থাকবে শুক্র ও শনিবার। নতুন সময়সূচি ৫ এপ্রিল থেকে কার্যকর হবে।

তবে সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংক শাখাগুলো তাদের প্রয়োজন অনুযায়ী সময়সূচি নির্ধারণ করতে পারবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: আবারও এক লাফে বাড়ল সোনার দাম

এর আগে দেশে ব্যাংকের অফিস সময় ছিল সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকার সরকারি-বেসরকারি অফিসের সময় এক ঘণ্টা কমিয়ে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্ধারণ করেছে। সেই সিদ্ধান্তের আলোকে ব্যাংকিং সময়সূচিতেও এই পরিবর্তন আনা হয়েছে।