তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডির নিয়োগ বাতিলের সিদ্ধান্ত

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:০৩ পূর্বাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২:০৩ পূর্বাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংক—বেসিক ব্যাংক, অগ্রণী ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এ বিষয়ে ব্যাংক তিনটির পরিচালনা পর্ষদকে পৃথক চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। বুধবার (২ সেপ্টেম্বর) রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক-১ শাখা থেকে এসব চিঠি পাঠানো হয়।

আরও পড়ুন: দাম বাড়ল বোতলজাত সয়াবিন তেলের

চিঠিতে অগ্রণী ব্যাংকের এমডি ও সিইও মো. আনোয়ারুল ইসলাম, বিডিবিএলের এমডি মো. জসীম উদ্দিন এবং বেসিক ব্যাংকের এমডি মো. কামরুজ্জামান খানের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়ে সরকারের সুপারিশ ও সম্মতির কথা জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পাদিত চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়ে সরকারের সুপারিশ ও সম্মতি রয়েছে। এ বিষয়ে চুক্তির শর্ত ও প্রচলিত বিধিবিধান অনুযায়ী প্রয়োজনীয় পরবর্তী কার্যক্রম নিতে বলা হয়েছে।

আরও পড়ুন: আবারও কমল সোনার দাম, ভরি কত?

একইভাবে বেসিক ব্যাংক ও বিডিবিএলের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়েও সংশ্লিষ্ট পরিচালনা পর্ষদকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফরোজা আক্তার রিবার সই করা পৃথক চিঠিতে সরকারের এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এখন সংশ্লিষ্ট তিন ব্যাংকের পরিচালনা পর্ষদ চুক্তিপত্র ও প্রচলিত আইন অনুযায়ী এমডিদের নিয়োগ বাতিলের পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করবে।