সাদিক কায়েমসহ জুলাই নেতাদের বাড়িতে হামলা, নিন্দা জানালেন ৭৪ বিশিষ্ট নাগরিক

Any Akter
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ৭:৪৮ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমসহ জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ ও তাঁদের পরিবারের সদস্যদের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দেশের ৭৪ জন বিশিষ্ট নাগরিক। বুধবার (২৫ নভেম্বর) প্রকাশিত এক যৌথ বিবৃতিতে তাঁরা এসব ঘটনার নিন্দা জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি খাগড়াছড়িতে সাদিক কায়েমের পৈতৃক বাড়িতে গভীর রাতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়। ঘটনার সময় তাঁর বাবা-মা বাড়িতে অবস্থান করছিলেন। এ ঘটনায় নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ তুলে বিবৃতিদাতারা বলেন, এ ধরনের হামলা অত্যন্ত গুরুতর ও উদ্বেগজনক।

আরও পড়ুন: ‘মরে গেলেই ভালো হতো’: চবির বিজয়-২৪ হলে র‍্যাগিংয়ের অভিযোগ ৩ শিক্ষার্থীর বিরুদ্ধে

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ, এনসিপি নেতা মাহিন সরকার, জাতীয় ছাত্রশক্তির নেতা খান তালাত মাহমুদ রাফি এবং সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ কিংবা অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে। একই সময়ে গোপালগঞ্জে বিএনপির সংসদ সদস্য এস এম জিলানী ও সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

বিবৃতিদাতারা বলেন, এসব ঘটনায় নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সম্পৃক্ততা এবং পুলিশের প্রাথমিক তথ্য অত্যন্ত উদ্বেগজনক। এসব সহিংসতার রাজনৈতিক দায় আওয়ামী লীগের। তাঁদের মতে, জুলাই গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দ, নির্বাচিত জনপ্রতিনিধি ও তাঁদের পরিবারের নিরাপত্তা বিঘ্নিত করার এ প্রবণতা গণতন্ত্র, নাগরিক অধিকার ও আইনের শাসনের জন্য গুরুতর হুমকি।

আরও পড়ুন: ৩৭ পাবলিক বিশ্ববিদ্যালয়ে একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সেমিনার, স্বাক্ষরিত ১,৫০০টির বেশি সমঝোতা স্মারক

বিবৃতিতে সরকারের প্রতি প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলাকারী, পরিকল্পনাকারী ও পৃষ্ঠপোষকদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। পাশাপাশি জুলাই যোদ্ধা, নির্বাচিত জনপ্রতিনিধি ও তাঁদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তাঁরা।

বিবৃতিতে স্বাক্ষরকারী ৭৪ জনের মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক, পিএইচডি গবেষক, চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী রয়েছেন। তাঁদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়সহ দেশ-বিদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও গবেষকেরা রয়েছেন।

বিবৃতিতে স্বাক্ষরকারীদের তালিকা:

১. অধ্যাপক ডা. নাজনীন আখতার

২. অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম

৩. অধ্যাপক ড. নাকিবুর রহমান

৪. অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন

৫. অধ্যাপক মো. নজরুল ইসলাম

৬. অধ্যাপক ড. মো. শামছুল আলম

৭. অধ্যাপক ড. সাইফুল ইসলাম

৮. অধ্যাপক ড. শামীমা তাসনিম

৯. অধ্যাপক ড. এম. মাসুদ সরকার

১০. অধ্যাপক ড. এ. কে. এম. আরিফুল হক সিদ্দিকী

১১. অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ

১২. ড. মুহসিনা আক্তার জবা

১৩. মোহাম্মদ মহসিন

১৪. ডা. জাকিয়া ফারহানা

১৫. ড. সাদিক রহমান

১৬. সাইদুল আকবর মুরাদ

১৭. ড. মাহফুজুল হাসান

১৮. মাহমুদুল হাসান

১৯. মাহাদে হাসান

২০. ড. শিব্বির আহমেদ

২১. মো. শরিফুল ইসলাম

২২. মো. হাসান শাহরিয়ার রাবি

২৩. আহমেদ ইসমাঈল হোসেন

২৪. তারিক এম. এ. কাইয়ুম

২৫. খলীলুল্লাহ মুহাম্মাদ বায়েজীদ

২৬. মো. জাকির হোসাইন

২৭. মোসাম্মৎ কুলসুমা বেগম

২৮. মাহদী ইসলাম

২৯. মো. নাজমুল হাসান ভূঁইয়া

৩০. সালমা বেগম

৩১. সুমাইয়া আক্তার

৩২. ড. এম. মাসুদ সরকার

৩৩. ফাতিমা

৩৪. উবায়েদ বিন হাবিব

৩৫. শেখ তাশরীফ উদ্দিন

৩৬. মো. মাহবুব কবির খান

৩৭. শফিকুল ইসলাম মাহফুজ

৩৮. মো. কামরুল ইসলাম

৩৯. মো. আবু রাফসান

৪০. গোলাম সারোয়ার চৌধুরী

৪১. মোহাম্মদ মারুফ বিল্লাহ

৪২. রাকিবুল হাসান

৪৩. এন এইচ এম আরাফাত

৪৪. মো. আশরাফ

৪৫. আব্দুল্লাহ আল আমিন

৪৬. তাজুল ইসলাম

৪৭. মেহেদী হাসান মামুন

৪৮. মোহাম্মদ আব্দুল লতিফ

৪৯. মোহাম্মদ আল মাহফুজ

৫০. আবদুল্লাহ তারেক

৫১. মনোয়ার মাসুদ

৫২. প্রকৌশলী মুহাম্মদ আবু সাঈদ

৫৩. শোয়াইব আহমেদ ভূঁইয়া

৫৪. হাফিজ মোহাম্মদ মিসবাহ উদ্দিন

৫৫. রাবেয়া বসরী সুমাইয়া

৫৬. রেদওয়ানুল ইসলাম

৫৭. সৈয়দ আহমেদ

৫৮. রশিদুল হাসান

৫৯. মো. ফিরোজ হাসনাত

৬০. আবরার মোহসিন সামিন

৬১. ডা. শেখ জাহিদ

৬২. মো. আসাদ উল্লাহ

৬৩. ব্যারিস্টার আল মামুন রাসেল

৬৪. লেফটেন্যান্ট কমান্ডার (অব.) মো. মাহবুবুল হক হাসান

৬৫. রোজিনা আক্তার

৬৬. গোলাম রব্বানী

৬৭. ড. আরিফুল হক

৬৮. মো. আলী আজম

৬৯. ড. আবুল হাসান

৭০. নাঈম হোসাইন

৭১. সাজিদ কামাল

৭২. মো. ইমাম হোসেন

৭৩. মো. আবছার

৭৪. ডা. মো. আব্দুস সুবহান