রাবি স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি ফাহির, সম্পাদক তাসিন

Sanchoy Biswas
রাবি প্রতিনিধি
প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ন, ৩০ মে ২০২৫ | আপডেট: ১:৫৮ অপরাহ্ন, ৩০ মে ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের (এসআরএ) ৪র্থ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আইন বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ফাহির আমিন ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ৪র্থ বর্ষের শিক্ষার্থী তাসিন খান।

শুক্রবার (৩০ মে) উক্ত কমিটি অনুমোদন করেন এসআরএ'র প্রতিষ্ঠাতা সভাপতি কে এ এম সাকিব এবং সম্মানিত উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব।

আরও পড়ুন: বিভিন্ন অভিযোগে ঢাবির ৪ শিক্ষক ও ৩ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

৩৩ সদস্যবিশিষ্ট এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি নুসরাত ইশিতা (ফিন্যান্স) ও মো. আবদুর রহিম (সমাজকর্ম), যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবদুল বারিক (রাষ্ট্রবিজ্ঞান) ও মাহমুদুল হাসান (ইসলামিক স্টাডিজ), কোষাধ্যক্ষ মো. মুরাদ হোসাইন (আইন) এবং সহকারী কোষাধ্যক্ষ তোফাজ্জল হোসেন নাহিদ (সমাজবিজ্ঞান)।

এছাড়া সাংগঠনিক সম্পাদক এস. এম. রেজওয়ান ও সহকারী সাংগঠনিক সম্পাদক মুবাশ্বির তালাল (আন্তর্জাতিক সম্পর্ক), প্রচার সম্পাদক মো. মাঈনুল ইসলাম রাজু (গণযোগাযোগ ও সাংবাদিকতা), মানবাধিকার পর্যবেক্ষণ সম্পাদক রাজিয়া সুলতানা আকন্দ জিসা (ভূগোল ও পরিবেশবিদ্যা), মিডিয়া ও কমিউনিকেশন সম্পাদক আবু ছালেহ শোয়েব (গণযোগাযোগ ও সাংবাদিকতা), আইনি সহায়তা সম্পাদক শিহাব হোসেন (আইন), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ আল মুয়াজ (আরবি)।

আরও পড়ুন: ঢাবি উপাচার্যের চীন গমন

দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাত আরমান (আইন), সহকারী দপ্তর সম্পাদক মামুনুর রশিদ (আরবি), ক্রীড়া সম্পাদক শাহিন ইসলাম (সমাজবিজ্ঞান), আইটি সম্পাদক রাকিবুল ইসলাম (আরবি), নারী বিষয়ক সম্পাদক সুপ্রোভা ইসলাম (সামাজিক কর্ম), জনসংযোগ সম্পাদক সাজ্জাদ হোসেন (শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান), সাংস্কৃতিক সম্পাদক ইমরান হাসান (আরবি), ইভেন্ট ব্যবস্থাপনা সম্পাদক মেসকাত হাসান সৌমিক (লোকপ্রশাসন), ছাত্র কল্যাণ সম্পাদক মো. ফেরদৌস শরীফ (ইতিহাস), গবেষণা ও উন্নয়ন সম্পাদক মোছা. নুসরাত জাহান নুরিন (সমাজকর্ম) এবং সহকারী গবেষণা ও উন্নয়ন সম্পাদক মাসুমা ইসরাত মুমু (মৎস্যবিজ্ঞান)।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন— হাসিব জাওয়াদ (গণিত), মো. লাবু হোসেন (আরবি), জাকিয়া ইসলাম রোজা (সমাজকর্ম), মো. আল ফারাবি (ভূগোল ও পরিবেশবিদ্যা), মো. হাবিবুল্লাহ বাহার (আরবি), শাহাজাহান তপু (সমাজকর্ম) এবং মো. কাউসার হোসেন (শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান)।

উল্লেখ্য, রাবি শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব ও নিরাপদ পরিবেশ নিশ্চিতসহ আবাসন, পরিবহণ ও খাদ্য সংকট সমাধানে ২০১৭ সালের ২১ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় ‘স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন’।