ঢাবি উপাচার্যের চীন গমন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ইউনান বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠেয় ‘চাইনিজ ব্রিজ’ প্রোগ্রামে যোগ দিতে আজ ২৩ জুন ২০২৬ মঙ্গলবার ৫-দিনের সরকারি সফরে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
সফরকালে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ইউনান বিশ্ববিদ্যালয়ে চাইনিজ ব্রিজ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দেবেন। এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইউনান বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্যে তিনি বিভিন্ন উচ্চ পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করবেন এবং ইউনান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক আলোচনা করবেন।
আরও পড়ুন: মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিংবডির সভাপতি মানিক
ঢাকা বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা প্রোগ্রামের মানোন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইউনান বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। এই প্রোগ্রামের অধীনে, শিক্ষার্থীরা তাদের প্রথম দুই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ও তৃতীয় বছর ইউনান বিশ্ববিদ্যালয়ে কাটাবে এবং চতুর্থ বছর সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করবে।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম আগামী ২৭ জুন দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে। উপাচার্যের অনুপস্থিতিতে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে উপাচার্য-এর রুটিন দায়িত্ব পালন করবেন।
আরও পড়ুন: ঢাবির রোকেয়া হলে কাঁঠাল পড়ে মালির মৃত্যু





