মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ন, ২১ জুন ২০২৬ | আপডেট: ৯:৪০ পূর্বাহ্ন, ২৪ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২১ জুন) স্থানীয় সময় রাত ৯টা এবং বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় তাকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে তাকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান ও তার সহধর্মিণী। এ সময় উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী।

আরও পড়ুন: দুই বছর ধরে ভারতে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা যা করছেন

বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রায় কুয়ালালামপুরের শাংরি-লা হোটেলে যান। সফরসূচি অনুযায়ী তিনি রাতে প্রবাসীদের নিয়ে একটি সুধী সমাবেশে যোগ দেবেন। এতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থী, শ্রমিক এবং প্রবাসী বাংলাদেশিরা অংশ নেবেন।

এর আগে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের বহনকারী আরেকটি ফ্লাইট বাংলাদেশ সময় বিকাল ৩টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে অগ্নিকাণ্ড

সরকার গঠনের পর এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই সফরের মাধ্যমে মালয়েশিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার, শ্রমবাজার সম্প্রসারণ এবং দ্বিপাক্ষিক কৌশলগত সহযোগিতা আরও গভীর করার লক্ষ্য রয়েছে।