চীনের প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:০৯ পূর্বাহ্ন, ২৪ জুন ২০২৬ | আপডেট: ৫:০৯ অপরাহ্ন, ২৪ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং-এর দেওয়া বিশেষ রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৩ জুন) রাতে চীনের দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশ নেওয়া বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে এ নৈশভোজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বাংলাদেশ থেকে প্রাথমিকভাবে ১০ হাজার শ্রমিক নেবে মালয়েশিয়া

নৈশভোজে আরও অংশ নেন কিম মিন সিওক, নিয়াম ওসোরিন উচরাল, আমাদু ওউরি বাহ, মিলোজকো স্পাজিচ এবং ওলজাস বেকটেনভসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের নেতারা।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানান, এ আয়োজনের মাধ্যমে বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ ও উন্মুক্ত মতবিনিময়ের সুযোগ সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: এলপিজি সিলিন্ডার নৈরাজ্যের সঙ্গে দামও বাড়ল

তিনি আরও জানান, মালয়েশিয়ায় দুই দিনের সফর শেষে সোমবার রাতে দালিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।

সফরসূচি অনুযায়ী, বুধবার সকালে বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে দুপুরে বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে তার। সেখানে চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে।