ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের আইবিএ এমবিএ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

Sanchoy Biswas
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৭:০২ অপরাহ্ন, ০৫ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৩:৫৭ পূর্বাহ্ন, ১৩ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)-এর ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের এমবিএ প্রোগ্রামের (৬৮তম ব্যাচ) ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (০৫ ডিসেম্বর ২০২৫) শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে পরীক্ষাকেন্দ্রে ভর্তিচ্ছুদের উপচেপড়া ভিড় হলেও পুরো প্রক্রিয়া স্বচ্ছ ও নিরবচ্ছিন্নভাবে সম্পন্ন হয়।

পরীক্ষার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। এ সময় তার সঙ্গে ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং আইবিএর পরিচালক অধ্যাপক শাকিল হুদা।

আরও পড়ুন: চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি ও সমমান পরীক্ষা

পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন এবং জানান, “আইবিএ দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মান বজায় রেখে ভর্তি পরীক্ষা আয়োজন করছে। এ বছরও সেই ধারাবাহিকতায় স্বচ্ছ ও জবাবদিহিমূলক পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি পরীক্ষার ফলাফল নির্ধারিত সময়ের মধ্যে আইবিএর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আরও পড়ুন: তীব্র বৃষ্টিতে জলবদ্ধ ঢাবি, বিপাকে শিক্ষার্থীরা