জবিতে সম্পূরক বৃত্তির দাবিতে শিক্ষার্থীদের মাইকিং করে অভিনব প্রতিবাদ

Sanchoy Biswas
জবি প্রতিনিধি
প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ন, ০৮ মার্চ ২০২৬ | আপডেট: ১:০৩ পূর্বাহ্ন, ১০ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বহুল কাঙ্ক্ষিত সম্পূরক বৃত্তির দাবিতে পুরো ক্যাম্পাসে মাইকিং করে অভিনব প্রতিবাদ জানিয়েছেন।

রবিবার (৮ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু করে পুরো ক্যাম্পাসে মাইকিং করে এ প্রতিবাদ জানান শিক্ষার্থীরা।

আরও পড়ুন: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী

এ সময় শিক্ষার্থীরা মাইকিং করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও জকসু প্রতিনিধিদের ঘুম ভাঙাতে বিভিন্ন কবিতা, গান ও কৌতুক, স্লোগান ও প্রতিবাদী বক্তব্য তুলে ধরে প্রশাসনের প্রতি তাদের দাবি জানান।

অভিনব এ আয়োজনের বিষয়ে জবি শাখা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রায়হান হোসেন রাব্বি বলেন, “আজকের মাইকিং কর্মসূচি প্রশাসনের ঘুম ভাঙানোর জন্য। এতে যদি তাদের ঘুম না ভাঙে, তাহলে আমরা পদত্যাগের দাবি জানাবো। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, বৃত্তি আমাদের অধিকার।”

আরও পড়ুন: সিদ্ধান্ত বদল ঢাবির, ৯ মার্চ থেকেই শুরু হচ্ছে ঈদের ছুটি

ছাত্র অধিকার পরিষদের সভাপতি একেএম রাকিব বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্পূরক বৃত্তি বাস্তবায়নে গড়িমসি করছে এবং শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। সরকারের সঙ্গে আলোচনায় সিদ্ধান্ত হয়েছিল, সম্পূরক বৃত্তি বিশ্ববিদ্যালয়ের বাজেটের সঙ্গে অন্তর্ভুক্ত করা হবে এবং আবাসন সংকট নিরসন না হওয়া পর্যন্ত তা চালু থাকবে। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী এখনো কোনো সুস্পষ্ট পদক্ষেপ দেখা যাচ্ছে না।”