লটারি পদ্ধতি বাতিল, পরীক্ষার ভিত্তিতে হবে স্কুলে ভর্তি
ছবিঃ সংগৃহীত
স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি চূড়ান্তভাবে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (১৬ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন: চাকসু পরাজিত ছাত্রদলের জিএস প্রার্থী শাফায়াতের উপস্থিতিতে শিক্ষার্থীকে মারধর
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, আগামী বছর অর্থাৎ ২০২৭ সাল থেকে স্কুলে ভর্তির বিদ্যমান লটারি প্রথা থাকবে না।
ভর্তি পরীক্ষা চালু হলে কোচিং বাণিজ্য বাড়বে কি না—এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, "সেটার লাগাম আমরা টেনে ধরব।"
আরও পড়ুন: কেন্দ্রীয় ছাত্রদলের নতুন কমিটি: আলোচনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের তিন নেতা





