চবি ছাত্রদলের সহ-সভাপতি হাবীবের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী মানবিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। ১৯ মার্চ সংগঠনটির ১নং সহ-সভাপতি মোঃ আহসান হাবীবের উদ্যোগে ক্যাম্পাসের রিকশাচালক, ক্ষুদ্র দোকানি এবং আশপাশের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
আয়োজনে সুবিধাবঞ্চিত মানুষের হাতে নতুন পোশাক, খাদ্যসামগ্রীসহ বিভিন্ন প্রয়োজনীয় উপহার তুলে দেওয়া হয়। এ সময় উপহার পেয়ে উপকৃতরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।
আরও পড়ুন: ঢাবির নারী হলে ২৪ ঘণ্টা প্রবেশ-বহির্গমনের দাবিতে উপাচার্যকে স্মারকলিপি
এই মানবিক উদ্যোগে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মোঃ সায়েম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাবেদ, দপ্তর সম্পাদক মোঃ রুকনুদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব এবং ছাত্রদল নেতা মোঃ আনোয়ার হোসেনসহ আরও নেতাকর্মীরা।
উপস্থিত নেতৃবৃন্দ এ সময় বলেন, “ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে পারাই আমাদের মূল লক্ষ্য। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে সেটাই আমাদের সবচেয়ে বড় অর্জন। আমরা বিশ্বাস করি, সামান্য সহযোগিতাও মানুষের জীবনে বড় পরিবর্তন আনতে পারে।”
আরও পড়ুন: ঢাবি উপাচার্যের সঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের সৌজন্য সাক্ষাৎ
তারা আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে ছাত্রদল সবসময় প্রস্তুত থাকবে।
এই আয়োজনের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল সহমর্মিতা, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে, যা অন্যদেরকেও অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।





