যুক্তরাজ্যে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগসহ শিক্ষাবৃত্তির ক্ষেত্র বিস্তৃত করার আহ্বান
বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আরও বৃদ্ধির জন্য যুক্তরাজ্যে শিক্ষাবৃত্তির ক্ষেত্র আরও বিস্তৃত করার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
২৩ এপ্রিল বৃহস্পতিবার শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার James Goldman মন্ত্রণালয়ের অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করতে এলে এ আহ্বান জানান মন্ত্রী।
আরও পড়ুন: ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে ঢাবিতে বিভিন্ন কর্মসূচি
এ সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজ, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা জনাব মাহ্দী আমিন উপস্থিত ছিলেন।
এ সময় মন্ত্রী বাংলাদেশের শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাজ্যের অব্যাহত সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। এছাড়া, এদেশের ইংরেজি শিক্ষার উন্নয়নে ব্রিটিশ কাউন্সিলের ভূমিকারও প্রশংসা করেন। বৈঠকে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আরও বৃদ্ধির জন্য যুক্তরাজ্যে শিক্ষাবৃত্তির ক্ষেত্র আরও বিস্তৃত করার আহ্বান জানানো হয়।
আরও পড়ুন: মধ্যরাতে মতিঝিল আইডিয়াল থেকে ৪৬ শিক্ষককে বদলি
বৈঠকে ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক ও সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। প্রতিনিধিদল শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন।
বৈঠককালে Foreign Commonwealth and Development Office (FCDO)-এর টিম লিডার মোহাম্মদ গোলাম কিবরিয়া, ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর Stephen Forbes ও হেড অব ইংলিশ অ্যান্ড স্কুল এডুকেশন দীপ্তি দাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।





