এসএসসি উত্তরপত্র পাঠাতে নতুন নির্দেশনা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ন, ২৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ১২:২২ পূর্বাহ্ন, ২৯ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

এসএসসি পরীক্ষার ওএমআর শিট ও উত্তরপত্র বোর্ডে পাঠানোর ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে প্রতিটি পরীক্ষাকেন্দ্রকে বাধ্যতামূলকভাবে নির্ধারিত ‘কমলা’ রঙের কাপড়ের প্যাকেট ব্যবহার করতে হবে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে কেন্দ্র সচিবদের এ নির্দেশনা জানানো হয়। বোর্ড কর্তৃপক্ষ বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করেছে।

আরও পড়ুন: থানার ভেতরে ডাকসু নেতাদের ওপর হামলা: এফআইআর না নেওয়ায় লিগ্যাল নোটিশ

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসএসসি পরীক্ষা-২০২৬-এর ওএমআর ও উত্তরপত্র ডাকযোগে পাঠানোর জন্য কমলা রঙের কাপড় ব্যবহারের নির্দিষ্ট নিয়ম রয়েছে। তবে কিছু কেন্দ্র এই নির্দেশনা অনুসরণ না করে সাদা কাপড়ে মোড়ানো প্যাকেটে উত্তরপত্র পাঠাচ্ছে। এর ফলে বোর্ডের প্রশাসনিক কার্যক্রম ও উত্তরপত্র ব্যবস্থাপনায় জটিলতা তৈরি হচ্ছে। এ পরিস্থিতি এড়াতে রঙ নির্ধারণের বিষয়ে কঠোরতা আরোপ করা হয়েছে।

উল্লেখ্য, সারা দেশে গত ২১ এপ্রিল থেকে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৮ লাখ ৫৩ হাজারের বেশি।

আরও পড়ুন: জবির সাবেক শিক্ষার্থী বুলেট বৈরাগী হত্যার বিচার দাবি জকসুর

পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামী ২০ মে পর্যন্ত তত্ত্বীয় বা লিখিত পরীক্ষা চলবে। এরপর ৭ জুন থেকে শুরু হয়ে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।