ঢাবির নারী হলে ২৪ ঘণ্টা প্রবেশ-বহির্গমনের দাবিতে উপাচার্যকে স্মারকলিপি

Sanchoy Biswas
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৬:০১ অপরাহ্ন, ২৭ জুলাই ২০২৬ | আপডেট: ৭:০৮ অপরাহ্ন, ২৭ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নারী শিক্ষার্থীদের আবাসিক হলে ২৪ ঘণ্টা প্রবেশ ও বহির্গমনের সুযোগ নিশ্চিতসহ কয়েকটি দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘বৈষম্যহীন নারী হল চাই’।

রোববার (২৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়।

আরও পড়ুন: ঢাবি উপাচার্যের সঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের সৌজন্য সাক্ষাৎ

স্মারকলিপিতে সংগঠনটি দাবি জানায়, নারী শিক্ষার্থীদের জন্য আবাসিক হলগুলোতে প্রচলিত সান্ধ্য আইন (কারফিউ) বাতিল করে ২৪ ঘণ্টা নিয়মতান্ত্রিকভাবে প্রবেশ ও বহির্গমনের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি বৈধ বিশ্ববিদ্যালয় পরিচয়পত্রের ভিত্তিতে শিক্ষার্থীদের প্রয়োজনীয় সময়ে হলে প্রবেশের সুযোগ নিশ্চিত করারও দাবি জানানো হয়।

এ ছাড়া, শিক্ষার্থীদের পরিবারের নারী সদস্যদের হলের কক্ষ পর্যন্ত যাওয়ার অনুমতি দেওয়ার বিষয়টিও স্মারকলিপিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: আজ থেকে চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা

‘বৈষম্যহীন নারী হল চাই’ প্ল্যাটফর্মের নেতারা বলেন, নারী শিক্ষার্থীদের ন্যায্য অধিকার, নিরাপত্তা, মর্যাদা ও স্বাধীন চলাচল নিশ্চিত করতে বিদ্যমান নীতিমালার সংস্কার প্রয়োজন। এসব দাবি বাস্তবায়িত হলে নারী শিক্ষার্থীরা আরও নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারবেন।

তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।