নারায়ণগঞ্জে গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে বিশেষ ওএমএস চাল বিক্রি শুরু

Sanchoy Biswas
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১:৪৮ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ৬:০২ পূর্বাহ্ন, ১৪ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় সাশ্রয় ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে নারায়ণগঞ্জ জেলায় বিশেষ ওএমএস (ওপেন মার্কেট সেল) ট্রাকসেল কর্মসূচি চালু করা হয়েছে। এই কর্মসূচির আওতায় জেলার ১০টি নির্ধারিত পয়েন্টে প্রতি শুক্রবার (১৩ নভেম্বর থেকে শুরু) ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে চাল বিক্রি করা হবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, বিশেষ এই ওএমএস কার্যক্রমের অধীনে গার্মেন্টস শ্রমিকরা প্রতি কেজি চাল মাত্র ৩০ টাকা দরে ক্রয় করতে পারবেন। একজন শ্রমিক মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল সংগ্রহের সুযোগ পাবেন। শ্রমিকদের আর্থিক চাপ কমাতে গৃহীত এই কার্যক্রমটি আগামী ৩ মাস পর্যন্ত অব্যাহত থাকবে।

আরও পড়ুন: ধান বিক্রিতে হিসাব মিলছে না কৃষকের

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে সাশ্রয়ী মূল্যে চাল সংগ্রহের এই সুযোগ গ্রহণ করতে নারায়ণগঞ্জের সকল গার্মেন্টস শ্রমিককে নির্ধারিত পয়েন্টগুলোতে উপস্থিত হয়ে কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।