ঢাবি ভাষাবিজ্ঞান বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:২৬ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬ | আপডেট: ১:৪৪ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

‎ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষাবিজ্ঞান বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা আজ ২৯ জুলাই ২০২৬ বুধবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আল মোজাদ্দেদী আলফেছানী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিভাগীয় চেয়ারম্যান  অধ্যাপক ড. মনিরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম  সরকার এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। নবীনদের পক্ষে  ফাতেমা ভুইয়া সামিহা ও আফসারাহ মাহজাবিন সারাহ এবং বিদায়ীদের পক্ষে আসমা আক্তার ও নিহা নাজিফা অনুভূতি ব্যক্ত করেন। নবীনবরণ ও শিক্ষা সমাপনী অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক ড. খন্দকার খায়রুন্নাহার ধন্যবাদ জ্ঞাপন করেন। বিভাগের প্রভাষক মোহাম্মদ ইনজামাম অনুষ্ঠান সঞ্চালন করেন।

আরও পড়ুন: ঢাবির দুই ছাত্রী হলে ডিএসসিসি প্রশাসকের ফগার মেশিন বিতরণ

প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক  ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে তাদের সহ-শিক্ষামূলক বিভিন্ন কর্মকান্ডের সঙ্গে সম্পৃক্ত হতে হবে। দেশ, সমাজ ও মানুষের প্রতি তাদের দায়িত্বশীল হতে হবে। বর্তমান প্রযুক্তির যুগে বাংলা ভাষার সম্ভাবনাকে বৈশ্বিক পরিসরে ছড়িয়ে দেওয়ার জন্যও তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের পুনর্গঠনে বিদায়ী শিক্ষার্থীদের আত্মনিয়োগ  করতে হবে।