জুনিয়র এনটিআরকে নিয়ে ভক্তদের জন্য দুঃসংবাদ!

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১:১৯ অপরাহ্ন, ২৯ জুলাই ২০২৬ | আপডেট: ৮:৪৭ পূর্বাহ্ন, ১১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জনপ্রিয় ভারতীয় অভিনেতা জুনিয়র এনটিআর কাঁধে আঘাত পেয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তাকে আগামী ৬ থেকে ৮ সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। তবে তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানিয়েছে অভিনেতার টিম।

অভিনেতার টিমের এক বিবৃতিতে জানানো হয়, সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় হঠাৎ করেই কাঁধে আঘাত পান জুনিয়র এনটিআর। এরপর দ্রুত তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

আরও পড়ুন: দুর্ঘটনার কবলে তানজিন তিশা, অল্পের জন্য রক্ষা

বিবৃতিতে আরও বলা হয়, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আপাতত তাকে বিশ্রামে থাকতে হবে। তার শারীরিক অবস্থার অগ্রগতি সম্পর্কে প্রয়োজন অনুযায়ী ভক্তদের জানানো হবে।

চোট পাওয়ার আগে পরিচালক প্রশান্ত নীল পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ড্রাগন’-এর শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন অভিনেতা। কাঁধের চোটের কারণে আপাতত সেই শুটিং থেকে বিরতি নিতে হচ্ছে তাকে।

আরও পড়ুন: ভারতের প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগের আন্দোলনে আটক অভিনেতা ইমরান খান

দীর্ঘদিন ধরেই ‘ড্রাগন’ সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহ রয়েছে। চলতি বছরের মে মাসে জুনিয়র এনটিআরের জন্মদিন উপলক্ষে ছবিটির প্রথম ঝলক প্রকাশ করা হয়, যা ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। ছবিটি ২০২৭ সালের ১১ জুন মুক্তির পরিকল্পনা রয়েছে।

জানা গেছে, ২০২৫ সালের ৯ আগস্ট হায়দরাবাদে ‘ড্রাগন’-এর শুটিং শুরু হয়। সিনেমাটিতে জুনিয়র এনটিআরের পাশাপাশি অভিনয় করেছেন অনিল কাপুর, বিজু মেনন, আশুতোষ রানা, গুরু সোমসুন্দর, অংশুমান পুষ্করসহ আরও অনেক তারকা।

এদিকে, অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভকামনা জানাচ্ছেন তার অসংখ্য ভক্ত।