ঢাবি বিজনেস স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক আল-আমিন
ছবিঃ সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের অধ্যাপক আল-আমিন। রোববার (৩০ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর প্রথম সংবিধির ১৭(২) ধারা অনুযায়ী তাঁকে এ নিয়োগ দেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩ সেপ্টেম্বর ২০২৬ থেকে অধ্যাপক আল-আমিন বিজনেস স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিনের দায়িত্ব পালন করবেন। তাঁর নিয়োগের মেয়াদ হবে অনধিক ৯০ দিন অথবা নির্বাচিত ডিন দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত—যেটি আগে ঘটে।
এ সময় তিনি অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন।





