আজ শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৩০ পূর্বাহ্ন, ২৭ অগাস্ট ২০২৬ | আপডেট: ৮:২৭ অপরাহ্ন, ২৭ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় শুরু হচ্ছে। জাতীয় ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার সম্ভাবনা থাকায় এবারের অধিবেশনকে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠনের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। বিরোধী দলের পক্ষ থেকে সদস্যদের নামের তালিকা পাওয়ার পর এসব কমিটি গঠনের প্রক্রিয়া চূড়ান্ত করা হবে।

আরও পড়ুন: আভানকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে, দাবি ইউনিভার্সেল মেডিকেলের

চিফ হুইপ জানান, সাধারণভাবে অধিবেশনটি ৫ থেকে ১০ দিনের মধ্যে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে প্রয়োজন দেখা দিলে এবং চলমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে অধিবেশনের মেয়াদ বাড়ানো হতে পারে।

এদিকে সংসদ অধিবেশনকে সামনে রেখে জাতীয় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংসদ ভবন ও সংলগ্ন এলাকায় সভা, সমাবেশ, মিছিল ও বিক্ষোভ কর্মসূচি নিষিদ্ধ করা হয়েছে।

আরও পড়ুন: নভেম্বরের শেষে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, অধিবেশন চলাকালে সংসদ এলাকার নির্ধারিত নিরাপত্তাবিধি সবাইকে মেনে চলতে হবে। কেউ আইন অমান্য করে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।