ছাত্রের মুখ চেপে ধরা পুলিশ কর্মকর্তা বরখাস্ত
ছবিঃ সংগৃহীত
ঢাকা মেট্রোপলিটন পুলিশের শাহবাগ থানায় কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) মো: আরশাদ হোসেনকে রোববার (১৮ আগস্ট) হতে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ডিএমপির পুলিশ কমিশনার মো: মাইনুল হাসান, পিপিএম, এনডিসি স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
উল্লেখ্য, আরশাদ হোসেন গত ৩১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের "মার্চ ফর জাস্টিস" কর্মসূচীতে ঢাকার নিউ মডেল ডিগ্রী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদুল ইসলামের মুখ চেপে ধরেন।
আরও পড়ুন: জানুয়ারিতে সংবিধান সংশোধন, এরপর গণভোটের পরিকল্পনা
সুশৃঙ্খল পুলিশ বাহিনীর একজন সদস্য হওয়া সত্ত্বেও তার এরূপ অপেশাদার কর্মকান্ডের ফলে পুলিশের কার্যক্রম সমন্ধে জনসম্মূখে বিরুপ ধারণার সৃষ্টিসহ পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। যার পরিপ্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।





