২৪ ঘন্টায় ৪ নমুনা পরীক্ষায় ৩ জনের করোনা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ন, ০৮ জুন ২০২৫ | আপডেট: ৫:০১ অপরাহ্ন, ৩০ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৩ জনের শরীরে প্রাণঘাতী করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তবে এ সময়ে কেউ মৃত্যুবরণ করেননি। রোববার (৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এই সময়ে মোট ৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়, যা পরীক্ষার তুলনায় ৭৫ শতাংশ শনাক্ত হার নির্দেশ করে। শনাক্ত হওয়া ব্যক্তিরা সবাই রাজধানী ঢাকার বাসিন্দা।

আরও পড়ুন: বিএমএসআরআই এর চেয়ারম্যান হলেন অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার

তবে আশার কথা হলো, গত একদিনে করোনায় কেউ মারা যাননি। এর আগে গত বৃহস্পতিবার (৫ জুন) দেশে একজনের মৃত্যু হয়েছিল, যা দীর্ঘদিন পর করোনাজনিত প্রথম মৃত্যু ছিল।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, একদিনে সুস্থ হয়েছেন ৬ জন। এখন পর্যন্ত দেশে মোট ২০ লাখ ১৯ হাজার ৩৬৩ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। মোট পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৫৭ লাখ ২৬ হাজার ২৩৭টি।

আরও পড়ুন: নগর স্বাস্থ্যকেন্দ্র ঘিরে অনিশ্চয়তা, ৪ হাজার ৩৮২ জনের চাকরি বহালে সরকারের হস্তক্ষেপ দাবি

করোনায় এখন পর্যন্ত দেশে মোট প্রাণহানির সংখ্যা ২৯ হাজার ৫০০ জন।