হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ন, ২০ নভেম্বর ২০২৬ | আপডেট: ৭:২৪ অপরাহ্ন, ২০ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৪১ জনে।

শুক্রবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে দুজন, সিলেট বিভাগে দুজন এবং ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২৭০ জন রোগী ভর্তি হয়েছেন।

আরও পড়ুন: হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এ বিভাগে ৪৬৯ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রামে ২৩৪ জন, সিলেটে ১৩৩ জন, বরিশালে ১১৮ জন, খুলনায় ১১৬ জন, ময়মনসিংহে ৭৯ জন, রংপুরে ৩২ জন এবং রাজশাহীতে ২৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ২৭ হাজার ৬৭৫ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২ লাখ ১৮ হাজার ৯১০ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

একই সময়ে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৪ হাজার ৫৯৩ জন। এর মধ্যে ২৫ হাজার ৯৬৬ জনের হাম শনাক্ত হয়েছে।