ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৩৬

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৭:৩৭ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের বিভিন্ন হাসপাতালে গত একদিনে (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৮৬

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগের ১৩১ জন, চট্টগ্রাম বিভাগের ৯২ জন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ১৩১ জন, ঢাকা উত্তর সিটি ১০৫ জন, ঢাকা দক্ষিণ সিটি ৯৭ জন, খুলনা বিভাগের ২৯ জন, ময়মনসিংহ ৬ জন, রাজশাহী ৩৪ জন, রংপুর ৭ জন এবং সিলেট ৪ জন।

এদিকে গত একদিনে সারা দেশে ৫০২ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন মোট ৩৬,৫২৮ জন।

আরও পড়ুন: হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৫০

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৩৮,৫২৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৫৫ জনের।