বাঁশখালীতে বন্যাকবলিত মানুষের পাশে ‘নিরাপদ সড়ক আন্দোলন’
চলমান বৈরী আবহাওয়ায় বন্যাকবলিত দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল-১ ইউনিয়নে গৃহবন্দী ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন ‘নিরাপদ সড়ক আন্দোলন’ (নিসআ)।
সংগঠনটির চট্টগ্রাম ও ফেনী জেলা শাখার যৌথ উদ্যোগে দুর্গত এলাকার মানুষের মাঝে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রাম বন্দরে প্রশাসনিক সংস্কার: ২ বছরে মেধাভিত্তিক নিয়োগ ও পদোন্নতিতে অভূতপূর্ব সাফল্য
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক আন্দোলন চট্টগ্রাম জেলা কমিটির আহ্বায়ক সালমান শামীম ও সদস্য হৃদয় মুহুরি। এছাড়াও ফেনী জেলা শাখা থেকে অংশ নেন জেলা সভাপতি জিয়া উদ্দিন ও সাধারণ সম্পাদক মুহাম্মদ সূরাইমসহ বাঁশখালী উপজেলার স্থানীয় সংগঠকবৃন্দ।
ত্রাণ বিতরণ শেষে সংগঠনের নেতারা বলেন, "নিরাপদ সড়ক নিশ্চিত করার সামাজিক প্রতিশ্রুতির পাশাপাশি দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও ক্লান্তিলগ্নে মানুষের পাশে দাঁড়াতে নিরাপদ সড়ক আন্দোলন সবসময় মাঠে থাকবে। বন্যাকবলিত মানুষের এই দুর্ভোগে আমাদের এই মানবিক সহায়তা অব্যাহত থাকবে।"
আরও পড়ুন: মাদকবিরোধী প্রচারণায় ফুটবল প্রতিযোগিতায় চরশেরপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন
উপজেলার সরল ইউনিয়নে আকস্মিক বন্যায় তলিয়ে যাওয়া পরিবারগুলোর মাঝে শুকনো খাবার ও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ায় স্থানীয় স্তরে সংগঠনটির এই উদ্যোগ প্রশংসিত হয়েছে।





