দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহ কমেছে, গ্যাসের স্বল্পচাপের সতর্কতা

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১২:০৪ অপরাহ্ন, ০৭ জুলাই ২০২৬ | আপডেট: ১২:০৪ অপরাহ্ন, ০৭ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রভাবে মহেশখালীস্থ এলএনজি টার্মিনাল থেকে আরএলএনজি সরবরাহ প্রায় ৩০০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) কমে গেছে। এর ফলে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অধিভুক্ত এলাকাজুড়ে গ্যাসের চাপ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ অব্যাহত থাকতে পারে। এতে আবাসিক, শিল্প, বাণিজ্যিক, ক্যাপটিভ পাওয়ার এবং সিএনজিসহ সব ধরনের গ্রাহক সাময়িকভাবে সমস্যার মুখে পড়তে পারেন।

আরও পড়ুন: বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি, তবে বাড়তি চাপ সীমিত

তিতাস গ্যাসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাকৃতিক দুর্যোগের কারণে এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় জাতীয় গ্যাস সরবরাহ ব্যবস্থায় চাপ সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে সরবরাহও ধীরে ধীরে স্বাভাবিক হবে।

এ অবস্থায় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। একই সঙ্গে পরিস্থিতির উন্নয়ন পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন: আবরও কমলো সোনার দাম

জ্বালানি খাত সংশ্লিষ্টদের মতে, মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে সরবরাহ ব্যাহত হলে দেশের জাতীয় গ্যাস গ্রিডে সরাসরি প্রভাব পড়ে। বিশেষ করে তিতাসের আওতাধীন ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জসহ আশপাশের এলাকায় শিল্প ও আবাসিক গ্রাহকদের গ্যাসচাপ কমে যাওয়ার সম্ভাবনা থাকে।