কিশোরগঞ্জ জেলা কারাগারে বিদায়ী জেলার ফারহানা আক্তারকে সংবর্ধনা, নাছির আহমেদকে স্বাগত
কিশোরগঞ্জ জেলা কারাগারের জেলার ফারহানা আক্তারের বদলি উপলক্ষে তাঁকে বিদায় সংবর্ধনা জানিয়েছে কারাগারের কর্মকর্তা ও কর্মচারীরা। একই সঙ্গে নবাগত জেলার নাছির আহমেদকে আন্তরিক স্বাগত জানানো হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, দায়িত্ব পালনকালে ফারহানা আক্তার দক্ষতা, সততা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। কারাগারের সার্বিক ব্যবস্থাপনা, শৃঙ্খলা রক্ষা, প্রশাসনিক কার্যক্রম পরিচালনা এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর কর্মনিষ্ঠা, বিচক্ষণতা ও আন্তরিক আচরণ কর্মকর্তা-কর্মচারীদের কাছে প্রশংসিত হয়েছে।
আরও পড়ুন: হঠাৎ বিত্তবৈভবের মালিক বনে যাওয়ায় এলাকায় চাঞ্চল্য, জুয়া প্রতিরোধ আইনে গ্রেফতার
বক্তারা আরও বলেন, কিশোরগঞ্জ জেলা কারাগারের উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় ফারহানা আক্তারের অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তাঁর কর্মজীবনের ধারাবাহিক সাফল্য, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন উপস্থিত সবাই।
এদিকে, নবাগত জেলার নাছির আহমেদকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানানো হয়। কর্মকর্তা ও কর্মচারীরা আশা প্রকাশ করেন, তাঁর অভিজ্ঞতা, প্রজ্ঞা, দক্ষ নেতৃত্ব ও পেশাদার দিকনির্দেশনায় কিশোরগঞ্জ জেলা কারাগারের কার্যক্রম আরও গতিশীল, সুশৃঙ্খল ও সেবামুখী হবে।
আরও পড়ুন: ময়মনসিংহে বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শন
অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীরা বলেন, অতীতের অর্জনের ধারাবাহিকতা বজায় রেখে নবাগত জেলার নাছির আহমেদের নেতৃত্বে কিশোরগঞ্জ জেলা কারাগার ভবিষ্যতে আরও উন্নত ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত হবে বলে তারা প্রত্যাশা করেন।





