মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৩২ অপরাহ্ন, ১৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:৪৭ পূর্বাহ্ন, ১৯ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের এক ঘণ্টার বেশি সময়ের প্রচেষ্টায় বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফায়ার সার্ভিসের কর্মীদের দীর্ঘ প্রচেষ্টার পর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আরও পড়ুন: ডিএসসিসি প্রশাসকের সামনে বিএনপি নেতাকে ঘুসি, ডেমরায় দুই পক্ষের সংঘর্ষ

এর আগে বুধবার সকাল ৯টা ৪০ মিনিটে বস্তিটিতে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পর প্রাথমিকভাবে সাতটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে আগুন নেভানোর কাজে আরও একটি ইউনিট যুক্ত হয়।

সব মিলিয়ে আটটি ইউনিটের প্রচেষ্টায় বেলা ১১টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন: বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক