জীবননগরে ভোক্তা অধিকারের অভিযান, এক প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

Sadek Ali
সালাউদ্দীন কাজল, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশিত: ১:২৮ অপরাহ্ন, ০১ জুলাই ২০২৬ | আপডেট: ৩:৩৪ অপরাহ্ন, ০১ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান অভিযান চালিয়েছেন। বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন। অভিযানে এক প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, বুধবার জীবননগর পৌরসভা এলাকার চ্যাংখালী সড়কে অভিযান পরিচালনা করা হয়েছে। পরিচালিত অভিযানে কীটনাশক ও ভূষি তদারকি করা হয়। তদারকির সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে অবৈধভাবে পণ্য (তীর গমের ভূষি) তৈরি করে বাজারজাত করায় মেসার্স শাহীন ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. সাইফুল হককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময়  মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্য পণ্য ক্রয়-বিক্রয় করা, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য/ওষুধ/বীজ বিক্রি না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

আরও পড়ুন: সাতক্ষীরার দুই শিক্ষিত যুবকের উদ্যোগ প্রাণ ফিরে পেল কপোতাক্ষের তীর

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও জীআননগর থানা পুলিশের একটা টীম।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওই কর্মকর্তা। 

আরও পড়ুন: সিংড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৬৮৬ কৃষকের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ