৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলতে হবে, নইলে জনগণই খুলে দেবে: নাহিদ ইসলাম

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ন, ০১ জুলাই ২০২৬ | আপডেট: ৫:৩৭ অপরাহ্ন, ০১ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর জনসাধারণের জন্য খুলে দিতে হবে। অন্যথায় জনগণ নিজেরাই জাদুঘরের দরজা খুলে সেখানে প্রবেশ করবে।

বুধবার (১ জুলাই) রাজধানীর রায়েরবাজারে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের গণকবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী

নাহিদ ইসলাম অভিযোগ করেন, জুলাই হত্যাকাণ্ডের মামলার তদন্ত ও বিচার কার্যক্রম ধীরগতিতে এগোচ্ছে। এ প্রক্রিয়া আরও দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ওসমান হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনা এবং শেখ হাসিনাকে দেশে এনে তার বিরুদ্ধে ফাঁসির রায় কার্যকরের দাবি জানান।

তিনি আরও বলেন, শুধু আনুষ্ঠানিকভাবে জুলাই গণঅভ্যুত্থান পালন করলেই হবে না। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের পাশাপাশি রাষ্ট্র কাঠামোর সংস্কার নিশ্চিত করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সরকার এখনো কোনো কর্মসূচি ঘোষণা করেনি বলেও উল্লেখ করেন তিনি। তবে দ্রুত এ বিষয়ে কর্মসূচি ঘোষণা করা হবে বলে আশা প্রকাশ করেন।

আরও পড়ুন: সোমবার সারা দেশে শোক দিবস পালন করবে বিএনপি

এ সময় ১৪ দলীয় নেতা হাসানুল হক ইনুকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অন্যতম সহযোগী উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ইনুর ১০ বছরের সাজা যথেষ্ট নয়। আপিলের মাধ্যমে তার আরও কঠোর শাস্তি প্রত্যাশা করেন তিনি।