রেডিয়েন্টের পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ১০টি নিওনেটাল ও পেডিয়াট্রিক ভেন্টিলেটর হস্তান্তর

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ন, ১২ মে ২০২৬ | আপডেট: ৭:১৮ অপরাহ্ন, ১২ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে সাম্প্রতিক সময়ে হামের প্রাদুর্ভাবের কারণে শিশু মৃত্যুরোধে জরুরি স্বাস্থ্যসেবা সহায়তার অংশ হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয়কে উন্নতমানের ১০টি নিওনেটাল ও পেডিয়াট্রিক ভেন্টিলেটর প্রদান করেছে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

যুক্তরাষ্ট্রে নির্মিত এসব অত্যাধুনিক ভেন্টিলেটর নবজাতক ও শিশুদের গুরুতর শ্বাসকষ্টজনিত চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১,১০৭

এর আগে, ৩১ মার্চ ২০২৬ তারিখে জরুরি স্বাস্থ্যসেবা সহায়তার অংশ হিসেবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ২টি সেট নিওনেটাল ও পেডিয়াট্রিক ভেন্টিলেটর প্রদান করে প্রতিষ্ঠানটি।

আজ মঙ্গলবার (১২ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন-এর কাছে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের বোর্ড মেম্বার মুসাওয়াত শাম্স জাহেদী ভেন্টিলেটরগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

আরও পড়ুন: হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, সাড়ে ৩ মাসে প্রাণ গেল ৭১৬ জনের

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এসব ভেন্টিলেটর নবজাতকদের জীবনরক্ষাকারী চিকিৎসা সেবার সক্ষমতা বাড়াতে সহায়তা করবে, বিশেষ করে চলমান স্বাস্থ্য সংকট মোকাবিলায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়, দেশের সার্বিক স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, আধুনিক চিকিৎসা সুবিধা সম্প্রসারণ এবং জরুরি পরিস্থিতিতে সহায়তা প্রদানে প্রতিষ্ঠানটি সবসময় কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।