২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৩৬

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৫:৩৪ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে হামের পরিস্থিতি নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজনই ঢাকায় মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৬ জনে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩১৬ জন রোগী ভর্তি হয়েছেন। বিভাগভিত্তিক হিসাবে, এ সময়ে ঢাকা বিভাগে ৪৮৪ জন, চট্টগ্রামে ২৮১, সিলেটে ১৯৭, বরিশালে ১২৫, খুলনায় ৯৮, ময়মনসিংহে ৮২, রাজশাহীতে ৩০ এবং রংপুরে ১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরও পড়ুন: ডেঙ্গুতে বড় হচ্ছে মৃত্যুর মিছিল

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৫৩ হাজার ২৭৯ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৪৭ হাজার ৩৮৬ জন।

এদিকে, ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৩ হাজার ৯৫৯ জনে। এর মধ্যে ২০ হাজার ২০১ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।

আরও পড়ুন: হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

এক নজরে সর্বশেষ পরিস্থিতি

গত ২৪ ঘণ্টায় মৃত্যু: ৬ জন

ঢাকায় মৃত্যু: ৪ জন

গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি: ১,৩১৬ জন

চলতি বছরে নিশ্চিত হামে মৃত্যু: ১০০ জন

হামের উপসর্গে মৃত্যু: ৯৩৬ জন

হাম ও উপসর্গে মোট মৃত্যু: ১,০৩৬ জন

সন্দেহজনক হামের রোগী: ১,৭৩,৯৫৯ জন

নিশ্চিত হাম আক্রান্ত: ২০,২০১ জন

১৫ মার্চ থেকে হাসপাতালে ভর্তি: ১,৫৩,২৭৯ জন