বাংলাদেশিদের ওমরাহ ভিসা নিবন্ধনে লাগবে আঙুলের ছাপ
এখন থেকে বাংলাদেশ, মালয়েশিয়া, তিউনেশিয়া, কুয়েত ও যুক্তরাজ্য থেকে সৌদি আরবে ওমরাহ হজ করতে যাওয়ার জন্য ইলেক্ট্রনিক ওমরাহ ভিসা রেজিস্ট্রেশনের সময় অ্যাপে আঙুলের ছাপসহ বায়োমেট্রিক ডেটা দিতে হবে হজযাত্রীদের।
দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় শনিবার এই ঘোষণা দিয়েছে।
আরও পড়ুন: হিমালয়ের বরফ ধস-বন্যায় বাংলাদেশসহ ৮ দেশের জন্য সতর্কবার্তা
প্রথমেই ‘সৌদি ভিসা বায়ো’ অ্যাপ ডাউনলোড করে ভিসার ধরন বেছে নিয়ে এ নিবন্ধন করতে হবে।
এরপর আবেদনকারীর পরিচয় যাচাইয়ে পাসপোর্ট স্ক্যানে চাপ দিতে হবে এবং আবেদনকারীকে অবশ্যই মোবাইল ক্যামেরায় সেলফি বা মুখের পূর্ণ ছবি দিতে হবে। এ ছবির মাধ্যমে পাসপোর্টের ছবির সঙ্গে আবেদনকারীর চেহারা মেলানো হবে। পরে ক্যামেরার মাধ্যমে ১০টি আঙ্গুলের ছাপ স্ক্যান করার কাজটি সম্পন্ন করতে হবে।
আরও পড়ুন: রাশিয়ার বিরুদ্ধে ট্রাম্পের বড় নিষেধাজ্ঞা বিল পাশ
গত বছরের শেষ দিকে মোবাইলের মাধ্যমে ভিসা বায়োমেট্রিক করার কথা জানিয়েছিল সৌদি সরকার। এর ফলে মক্কায় ওমরাহ পালন করতে আলাদাভাবে আর ভিসা সেন্টারে যাওয়ার প্রয়োজন পড়বে না।
ভিসা ইস্যুর ক্ষেত্রে বিশ্বের প্রথম দেশ হিসাবে মোবাইলে বায়োমেট্রিক ডেটা নেওয়ার এ নিয়ম চালু করল সৌদি আরব। এর আগে গত ফেব্রুয়ারিতে একটি চিপসহ ইলেকট্রনিক পাসপোর্ট চালু করেছিল সৌদি আরব। সেখানে ব্যবহারকারীদের বায়োমেট্রিক তথ্য সংরক্ষণ থাকবে।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলছে যে, এই শর্তের লক্ষ্য সৌদি আরবের বন্দরগুলোর মাধ্যমে যারা ওমরাহ পালন করতে আসছেন তাদের আগমনের পদ্ধতিগুলোকে সহজতর করার পাশাপাশি হজযাত্রীদের জন্য ডিজিটাল অভিজ্ঞতাকে সমৃদ্ধ করা।
সূত্র: সৌদি গ্যাজেট





