হারিকেন ওটিসের আঘাতে মেক্সিকোয় নিহত বেড়ে ১০০
হারিকেন ওটিসের আঘাতে মেক্সিকোর উপকূলীয় শহর আকাপুলকো লণ্ডভণ্ড হয়ে গেছে। এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১০০ জন ছাড়িয়েছে।
ক্যাটাগরি পাঁচ মাত্রার সামুদ্রিক ঝড়টি গত বুধবার ঘণ্টায় ২৬৬ কিলোমিটার বেগে আকাপুলকোতে আঘাত হানে। এটি একটি গ্রীষ্মমণ্ডলীয় ঝড় থেকে মাত্র ১২ ঘণ্টার মধ্যে সবচেয়ে মারাত্মক ক্যাটাগরি ফাইভ হারিকেনে রূপ নেয়। মেক্সিকো সরকার সোমবার জানিয়েছে যে, হারিকেন ওটিসের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ১০০ এ পৌঁছেছে।
আরও পড়ুন: প্রথমবার একসঙ্গে দেখা গেল ট্রাম্প, পুতিন ও শি জিনপিংকে
মেক্সিকোতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে একটি আকাপুলকো। সেখানকার ৮০ শতাংশ রিসোর্ট ও হোটেল ক্ষতিগ্রস্ত এবং রাস্তাগুলো প্লাবিত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, খাদ্য ও পানির সরবরাহ কমতে থাকায় কঠোরভাবে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে লুটপাট চলছে। আকাপুলকোকে দেশের বাকি অংশের সঙ্গে সংযুক্ত করার প্রধান সড়কটি এখন আবার চালু করা হয়েছে। ফলে শহরে প্রয়োজনীয় পণ্য সরবরাহ সম্ভব হবে।
কিছু ভিডিওতে দেখা যায়, মানুষ দোকান থেকে খাবার ও পানি নিয়ে যাচ্ছে। কেউ আবার শপিং সেন্টার থেকে দামি ইলেকট্রনিক পণ্য ও কাপড় নিয়ে চলে যাচ্ছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় সশস্ত্র বাহিনীর আট হাজারের বেশি সদস্যকে মোতায়েন করা হয়েছে। মেক্সিকান রিসোর্ট শহর আকাপুলকোতে প্রায় ১৭ হাজার সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: চীন-রাশিয়া ও মার্কিন প্রেসিডেন্টের প্রথম বৈঠকে কী আলোচনা হচ্ছে
একটি শক্তিশালী ঘূর্ণিঝড় ওই অঞ্চলে আঘাত হানার পর থেকে ব্যাপক লুটপাট চলায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ওটিস ছিল মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড়, যা আনুমানিক বিলিয়ন ডলারের ধ্বংসযজ্ঞ রেখে গেছে।
সূত্র : রয়টার্স





