ইরানে বিক্ষোভকারীদের ‘মৃত্যুদণ্ড’ দেওয়ার হুঁশিয়ারি অ্যাটর্নি জেনারেলের

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ন, ১১ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১২:২৮ পূর্বাহ্ন, ১২ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের সময় রাজধানীর ছয়টি হাসপাতালে অন্তত ২১৭ বিক্ষোভকারীর মৃত্যু রেকর্ড করা হয়েছে। অধিকাংশ নিহত গুলিবিদ্ধ ছিলেন। দেশে মূল্যস্ফীতি ও সরকারের নীতির বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছিল গত ২৮ ডিসেম্বর থেকে, যা দ্রুত রাজনৈতিক রূপ ধারণ করেছে।

আরও পড়ুন: ইসলামাবাদে রেড অ্যালার্ট, জারি ১৪৪ ধারা

ইরানের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মোভাহেদি আজাদ বিক্ষোভকারীদের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, যারা বিক্ষোভে অংশ নিচ্ছেন, তাদের আল্লাহর শত্রু হিসেবে গণ্য করা হবে এবং দোষী সাব্যস্ত হলে আইন অনুযায়ী মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে।

আরও পড়ুন: ব্যারিকেড সরানোসহ ইন্টারনেট ও গণপরিবহন স্বাভাবিক করার নির্দেশ সুপ্রিম কোর্টের

গত তিন দিনে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে কয়েক শত মানুষ নিহত বা আহত হয়েছে। তেহরানের হাসপাতালগুলোতে আহতদের ভিড় উপচে পড়ছে। পরিস্থিতি এখনও অস্থিতিশীল রয়েছে।