বাংলাদেশকে বাদ দেওয়ায় ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছি: শেহবাজ শরীফ
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার ঘোষণা দিয়েছে পাকিস্তান। বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।
পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানানোর পর বাংলাদেশকে বিশ্বকাপের আসর থেকে বাদ দেওয়া হয় এবং তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হয়। ওই ঘটনার পর থেকেই বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়ে আসছিল পাকিস্তান।
আরও পড়ুন: ‘যুদ্ধবিরতি’র মাঝেও গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২৩
বুধবার (৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানান, খেলাধুলাকে রাজনীতির বাইরে রাখার নীতিগত অবস্থান থেকেই তারা ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে পাকিস্তান স্পষ্ট অবস্থান নিয়েছে যে ভারতের বিপক্ষে তারা মাঠে নামবে না। তার মতে, খেলাধুলার মাঠে রাজনৈতিক প্রভাব থাকা উচিত নয় এবং বাংলাদেশের পাশে দাঁড়ানো পাকিস্তানের জন্য একটি বিবেচিত সিদ্ধান্ত।
আরও পড়ুন: তিন কিশোরী বোনের মৃত্যু: উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোতে ভারতের বিপক্ষে পাকিস্তানের গ্রুপ পর্বের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে পাকিস্তান ইতোমধ্যে ম্যাচটি বর্জনের সিদ্ধান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছে।
এদিকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) পাকিস্তানকে সতর্ক করে জানিয়েছে, নির্ধারিত ম্যাচে অংশ না নিলে দলটিকে শাস্তিমূলক ব্যবস্থার মুখোমুখি হতে হতে পারে।





