গাজীপুরে অবৈধ করাতকল উচ্ছেদ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
গাজীপুরের শ্রীপুরে অবৈধ গড়ে উঠা করাত কলে অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
এসময় অবৈব ৫ টি করাতকল জব্দ করাসহ ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি সায়েদুল ইসলাম।
আরও পড়ুন: শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন
বৃহস্পতিবা বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শ্রীপুর রেঞ্জের সাতখামাইর বিটাধীন টেপিরবাড়ি মৌজায় এ অভিযান চালানো হয়।
এসময় উপজেলা রেঞ্জ অফিসার মোখলেছুর রহমান সহ বন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময়
শ্রীপুর উপজেলা রেঞ্জ অফিসার মোখলেছুর রহমান জানান, সাতখামাইর বিটে অবৈধ করাতকলে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ৫ টি করাতকল জব্দ করে।
এসময় প্রত্যেক করাতকলের মালিককে ১০ হাজার টাকা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
করাতকলের বিভিন্ন যন্ত্রাংশ খুলে নিয়ে আসে বনবিভাগ। শ্রীপুর রেঞ্জের সকল বিটে অবৈধ করাতকলে অভিযান অব্যহত থাকবে।





