মেঘনা আলমের প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে জনসম্মুখে বিতর্কের আহ্বান

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ন, ২৮ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১১:০২ পূর্বাহ্ন, ১১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা ঘোষণা করেছেন সাবেক মিস আর্থ বাংলাদেশ ও রাজনৈতিক প্রশিক্ষক মেঘনা আলম। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সরবভাবে প্রতিদ্বন্দ্বীদের নিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন।

মেঘনা আলম বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাস ও এনসিপি নেতা নাসীরুদ্দিন পাটোওয়ারীকে প্রকাশ্য বিতর্কে বসার আহ্বান জানিয়েছেন। তিনি ফেসবুকে লিখেছেন, “শ্রদ্ধেয় মির্জা আব্বাস ও স্নেহের নাসীরউদ্দ্দীনকে আহ্বান জানাচ্ছি— আসুন, উন্নত বিশ্বের মতো জনসম্মুখে একসঙ্গে গঠনমূলক ডিবেট করি। মানুষকে কাজ ও কথার ভিত্তিতে তুলনা করার সুযোগ করে দেই— আসলে কে কতটা পারদর্শী।”

আরও পড়ুন: শেখ হাসিনা আর কখনো দেশে ফিরতে পারবেন না: রাশেদ খাঁন

এ বিষয়ে এখনও মির্জা আব্বাস ও নাসীরউদ্দ্দীনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মেঘনা আলম আরও উল্লেখ করেছেন, “আমার প্রচারণার সুযোগ সীমিত। কিন্তু যদি মানুষ আমাকে সত্যিকার অর্থে চিনত, যোগ্যতা ও দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করত, তাহলে নিশ্চিত বিজয়ী হতাম। আমি এমপি হলে মানুষ আগ্রহ নিয়ে সংসদ অধিবেশন দেখত, কারণ সেখানে বিষয়, যুক্তি ও দায়বদ্ধতা থাকত।”

আরও পড়ুন: সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী

এর আগে, ১৫ জানুয়ারি রাতে তিনি ফেসবুকে লিখেছেন, “মির্জা আব্বাস আমার সিনিয়র। সম্মান জানিয়ে বলবো—নতুনদের জায়গা ছেড়ে দিয়ে বিশ্রাম নিন। নাসিরুদ্দিন পাটওয়ারী আমার জুনিয়র—আদরের সঙ্গে বলবো, আরও শেখো। ঢাকা-৮ এ সময় এখন মেঘনা আলমের।”

মেঘনা আলম গত ২৮ ডিসেম্বর গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের প্রাথমিক সদস্য ফরম পূরণ করেছেন এবং ঢাকা-৮ আসনের জন্য মনোনয়ন ফরমও সংগ্রহ করেছেন।