হরমুজ প্রণালী বন্ধ করে দিলো ইরান
বিশ্ব তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে বলে ইরানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ইউরোপীয় ইউনিয়নের নেভাল মিশন এসপাইডেসের-এর এক কর্মকর্তা জানিয়েছেন, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড নাকি জানিয়েছে—হরমুজ দিয়ে কোনো জাহাজ চলাচল করতে দেওয়া হবে না।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ইরান আনুষ্ঠানিকভাবে প্রণালী বন্ধের কোনো নির্দেশ জারি করেনি। ফলে পরিস্থিতি নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে আস্থার সংকট গভীর, এক রাতে সমাধান সম্ভব নয়: ভ্যান্স
কেন গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী?
হরমুজ প্রণালী বিশ্ব তেল রপ্তানির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ রুটগুলোর একটি। উপসাগরীয় অঞ্চলের প্রধান তেল উৎপাদনকারী দেশ—সৌদি আরব, ইরান, ইরাক ও সংযুক্ত আরব আমিরাত—তাদের রপ্তানির বড় অংশ এই পথ দিয়ে বিশ্ববাজারে পাঠায়।
আরও পড়ুন: ইরান যুদ্ধ প্রায় শেষের পথে, তবে অভিযান এখনও শেষ নয়: ট্রাম্প
সরু এই সামুদ্রিক করিডোরটি ওমান উপসাগর ও আরব সাগরকে সংযুক্ত করেছে। প্রতিদিন বিপুলসংখ্যক তেলবাহী জাহাজ এ পথ অতিক্রম করে।
ইরান বহুদিন ধরেই বলে আসছে, তাদের ওপর বড় ধরনের সামরিক হামলা হলে তারা হরমুজ প্রণালী বন্ধ করার পদক্ষেপ নিতে পারে। সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে এমন দাবির খবর আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
পরিস্থিতি নিয়ে এখনো ইরানের আনুষ্ঠানিক ঘোষণা না আসায় আন্তর্জাতিক মহল সতর্ক অবস্থানে রয়েছে।





