ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা নিহত

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯:৩৯ পূর্বাহ্ন, ০১ মার্চ ২০২৬ | আপডেট: ৬:৫০ অপরাহ্ন, ০৩ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তাদের সাম্প্রতিক হামলায় অন্তত ২০০ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। তবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে। খবরটি রাশিয়ার সংবাদমাধ্যম তাসের বরাতে প্রকাশ পেয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলা চালানোর মাধ্যমে আইআরজিসি এই বড় ধরনের প্রাণহানির দাবি করে। তাদের আরও বক্তব্য, হামলায় যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তেহরান এই অভিযানকে ‘অপারেশন ট্রুথফুল প্রমিজ ৪’-এর বড় সাফল্য হিসেবে তুলে ধরছে।

আরও পড়ুন: দিল্লির হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২১

তবে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন সেন্টকমের মুখপাত্র বলেন, আইআরজিসির দাবি অনুযায়ী ২০০ সেনা নিহত বা আহত হওয়া এবং কোনো জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য সম্পূর্ণ অসত্য। তাদের ভাষ্য অনুযায়ী, এমন কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির প্রমাণ পাওয়া যায়নি।

সেন্টকম আরও জানায়, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের অধিকাংশ হামলা প্রতিহত করেছে এবং এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো ক্ষতির খবর নিশ্চিত হয়নি।

আরও পড়ুন: তিন দিনের সফরে ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

দুই পক্ষের পরস্পরবিরোধী এই দাবির কারণে পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে বিভ্রান্তি ও উদ্বেগ দেখা দিয়েছে।