ওটিটিতে আসছে রাজ-তুষির প্রথম সিনেমা

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ন, ১৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ৪:১৯ পূর্বাহ্ন, ২০ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

একসময় বড় পর্দায় যে সিনেমার মধ্য দিয়ে অভিনয়জীবনের যাত্রা শুরু করেছিলেন শরীফুল রাজ ও নাজিফা তুষি, এক দশক পর আবারও সেই সিনেমা দেখার সুযোগ পাচ্ছেন দর্শকেরা। রেদওয়ান রনি পরিচালিত ‘আইসক্রিম’ এবার মুক্তি পেতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আগামী ২০ অক্টোবর থেকে প্ল্যাটফর্মটিতে দেখা যাবে সিনেমাটি।

২০১৬ সালের ২৯ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘আইসক্রিম’। সিনেমাটির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় শরীফুল রাজ ও নাজিফা তুষির। দীর্ঘ বিরতির পর ছবিটি ওটিটিতে আসার খবরে দর্শকেরা আবারও ফিরে দেখার সুযোগ পাচ্ছেন তাঁদের অভিনয়জীবনের শুরুর দিকের কাজ।

আরও পড়ুন: মায়ের সঙ্গে দুর্গাপ্রতিমা সাজানোই ছিল শৈশবের পূজার আনন্দ: মন্দিরা চক্রবর্তী

সিনেমাটি নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে শরীফুল রাজ জানিয়েছেন, এক দশক আগের তাঁর সঙ্গে বর্তমান সময়ের রাজের নিশ্চয়ই অনেক পার্থক্য রয়েছে। তাঁর অভিনয়জীবনে আজকের অবস্থানে পৌঁছানোর পেছনে ‘আইসক্রিম’-এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

অন্যদিকে, প্রথম সিনেমায় কাজ করার অভিজ্ঞতা নিয়ে নাজিফা তুষির স্মৃতিতেও রয়েছে বিশেষ অনুভূতি। তুষির ভাষ্য অনুযায়ী, সিনেমা যে কত বড় একটি ক্যানভাস, সে সম্পর্কে তখন তাঁর তেমন ধারণা ছিল না। অনেক কিছু না জেনেই তিনি সেই ক্যানভাসে পা রেখেছিলেন। তবে শুরু থেকেই তাঁর মনে হয়েছিল, ‘আইসক্রিম’ একটি ভালো প্রজেক্ট এবং রেদওয়ান রনি একজন ভালো নির্মাতা।

আরও পড়ুন: ৭০টি পর্যন্ত বিয়ের প্রস্তাব পেয়েছেন আয়েশা

‘আইসক্রিম’ সিনেমায় রাজ ও তুষির পাশাপাশি অভিনয় করেছেন উদয়, এ টি এম শামসুজ্জামান, দিতি, ওমর সানি, সায়েম সাদাত ও নাদিয়া খানম। সিনেমাটির গানগুলোতে কণ্ঠ দিয়েছেন অর্ণব, আরমিন মুসা, শারমিন সুলতানা সুমি ও মিনার রহমান।