যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয় : আলী লারিজানি
ওয়াশিংটনের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনার খবর নাকচ করে দিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি। মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে লারিজানি স্পষ্ট জানিয়ে দেন, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসব না।
আরও পড়ুন: ইরানের ভূগর্ভস্থ সুড়ঙ্গে হাজারো ড্রোন, ভিডিও প্রকাশ
সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ এক প্রতিবেদনে দাবি করেছিল, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ওমানের মধ্যস্থতায় ওয়াশিংটনের সঙ্গে পুনরায় আলোচনা শুরুর তোড়জোড় করছেন লারিজানি। তবে লারিজানির এই বিবৃতির মাধ্যমে সেই জল্পনার অবসান ঘটল।
ইরানের নতুন নেতৃত্ব আলোচনায় বসতে চাচ্ছে, আমিও রাজি হয়েছি: ট্রাম্প
আরও পড়ুন: কুয়েতে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের নতুন নেতৃত্ব আলোচনায় আগ্রহ প্রকাশ করেছে এবং তিনিও তাদের সঙ্গে কথা বলতে রাজি হয়েছেন।
মার্কিন সাময়িকী দ্য আটলান্টিক ম্যাগাজিনকে-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের পক্ষ থেকে যোগাযোগের আগ্রহ দেখানো হয়েছে। তার ভাষায়, “তারা কথা বলতে চায়, এবং আমিও কথা বলতে রাজি হয়েছি। তাই আমি তাদের সঙ্গে কথা বলব।”
তিনি আরও বলেন, ইরানের উচিত ছিল আরও আগেই এই পদক্ষেপ নেওয়া। তার মতে, বাস্তবসম্মত ও সহজ সমাধান আগে থেকেই সম্ভব ছিল, কিন্তু তেহরান দেরি করেছে।





