আধ ঘণ্টায় ইসরায়েলে তৃতীয় দফা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৩৭ পূর্বাহ্ন, ০৩ মার্চ ২০২৬ | আপডেট: ৪:৩৭ অপরাহ্ন, ০৩ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মাত্র আধ ঘণ্টার ব্যবধানে তৃতীয় দফায় দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। প্রথম দফায় ইসরায়েলের মধ্যাঞ্চল এবং দ্বিতীয় দফায় উত্তরাঞ্চলকে লক্ষ্যবস্তু করা হয়। তৃতীয় দফার হামলাতেও উত্তরাঞ্চলই টার্গেট হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে জানায়, নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর উত্তরাঞ্চলে আবারও সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।

আরও পড়ুন: ইসলামাবাদে রেড অ্যালার্ট, জারি ১৪৪ ধারা

আইডিএফ জানিয়েছে, তারা ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার চেষ্টা করছে।

প্রতিরক্ষা বাহিনীর হোম ফ্রন্ট কমান্ড সর্বশেষ আপডেটে জানায়, মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের বেসামরিক নাগরিকরা চাইলে বোমা শেল্টার থেকে বের হতে পারেন। তবে নিরাপত্তার স্বার্থে শেল্টারের কাছাকাছি অবস্থান করার নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ব্যারিকেড সরানোসহ ইন্টারনেট ও গণপরিবহন স্বাভাবিক করার নির্দেশ সুপ্রিম কোর্টের

সূত্র: টাইমস অব ইসরায়েল