ইরান-ইসরায়েল সংঘাত উপসাগরে বিস্তৃত, জড়াল হিজবুল্লাহ ও ন্যাটো

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:২২ পূর্বাহ্ন, ০৫ মার্চ ২০২৬ | আপডেট: ১০:২২ পূর্বাহ্ন, ০৫ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে হামলা অব্যাহত রেখেছে ইরান। এতে যোগ দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। দুই পক্ষের সমন্বিত হামলায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হচ্ছে বলে দাবি করা হয়েছে। পাল্টা জবাবে ইসরায়েল তেহরানের পাশাপাশি লেবাননে হিজবুল্লাহর স্থাপনাগুলোতে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে। ফলে যুদ্ধ এখন উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়ছে।

ইরান সৌদি আরব, কাতার, কুয়েত ও দুবাইয়ে ফের হামলা চালিয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। প্রথমবারের মতো একটি ক্ষেপণাস্ত্র তুরস্কের আকাশসীমার দিকে যায়, তবে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো সেটি প্রতিহত করে বলে জানা গেছে।

আরও পড়ুন: কয়েক দিনের মধ্যেই ইরানের মিসাইল মজুত ফুরিয়ে যাবে

হামলা জোরদার ইরান ও হিজবুল্লাহর

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি-এর এক উপদেষ্টা মোহাম্মদ মোখবার বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো ইচ্ছা নেই এবং দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত তেহরান।

আরও পড়ুন: সরকার পতনের চেষ্টা হলে পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি ইরানের

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, নতুন দফার হামলার জবাবে ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরায়েলের দাবি, অধিকাংশ ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত করা হয়েছে। দেশটির মধ্যাঞ্চলে অবস্থি (আইএআই)-এর সদরদপ্তর লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। পাশাপাশি ইসরায়েলের একটি ড্রোন নিয়ন্ত্রণ সামরিক ঘাঁটিতেও হামলার দাবি করেছে গোষ্ঠীটি।

কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান দুইটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সৌদি আরব দুইটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে বলে জানিয়েছে। ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

ভারত মহাসাগরে ইরানি জাহাজ ডুবির দাবি

ভারত মহাসাগরে ইরানের একটি জাহাজে হামলার পর অন্তত ৮০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে শ্রীলঙ্কার কর্তৃপক্ষ। শ্রীলঙ্কার নৌবাহিনী জানায়, ইরানের নৌজাহাজ ‘আইরিস দেনা’ থেকে বিপদসংকেত পাওয়ার পর ৩২ জনকে উদ্ধার করা হয়েছে, ৬৮ জন নিখোঁজ।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেন, আন্তর্জাতিক জলসীমায় থাকা একটি ইরানি যুদ্ধজাহাজ টর্পেডো হামলায় ডুবিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র।

 ইরান ও লেবাননে ইসরায়েলি হামলা

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে ১,০৯৭ জন বেসামরিক নিহত হয়েছেন। ইসরায়েল বলেছে, তারা নতুন করে ইরানে হামলা শুরু করেছে এবং তেহরানের পুলিশ ও বাসিজ ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। মার্কিন বাহিনীও দাবি করেছে, তারা ইরানে প্রায় দুই হাজার লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।

‘ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিল ইরান’

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেছেন, ইরান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-কে হত্যার চেষ্টা করেছিল এবং সংশ্লিষ্ট ইউনিটের নেতাকে যুক্তরাষ্ট্র হত্যা করেছে।

ক্রমবর্ধমান হামলা-পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা চরমে পৌঁছেছে। বিশ্লেষকদের মতে, উপসাগরীয় অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও জটিল ও অনিশ্চিত হয়ে উঠছে।