যুদ্ধে মনোযোগ দিতে নিজের দুর্নীতির বিচার বন্ধ চান নেতানিয়াহু

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৫:৪০ পূর্বাহ্ন, ১৪ মার্চ ২০২৬ | আপডেট: ৫:৪০ পূর্বাহ্ন, ১৪ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শুরুর ১২ দিন পর বৃহস্পতিবার প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে হাজির হন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় তিনি যুদ্ধের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন এবং নিজের বিরুদ্ধে চলা দুর্নীতি মামলার বিষয়েও মন্তব্য করেন।

নেতানিয়াহু মামলাটিকে ‘অযৌক্তিক সার্কাস’ আখ্যা দিয়ে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে এটি বন্ধ করে তাকে ক্ষমা করার আবেদন জানান।

আরও পড়ুন: কুদস দিবসে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় জ্বলছে তেল আবিব

তিনি বলেন, প্রেসিডেন্টকে সঠিক সিদ্ধান্ত নিয়ে মামলাটি শেষ করতে হবে, যাতে তিনি যুদ্ধ ও আঞ্চলিক কূটনীতিতে পুরোপুরি মনোযোগ দিতে পারেন।

নেতানিয়াহু আরও বলেন, শুধু শত্রুকে পরাজিত করাই নয়, অঞ্চলে শান্তি, সমৃদ্ধি এবং নতুন জোট তৈরির সুযোগও তৈরি করতে হবে। সামনে অনেক বড় কাজ রয়েছে এবং তিনি সেগুলো নিয়েই এখন কাজ করছেন।

আরও পড়ুন: ইরানের ‘মুকুটের মণি’ খারগ দ্বীপে যুক্তরাষ্ট্রের বোমা হামলা

এর আগে নেতানিয়াহু ইসরায়েলি গণমাধ্যমের সঙ্গে সরাসরি সাক্ষাৎকার দিতে রাজি ছিলেন না। বরং আগে থেকে রেকর্ড করা বক্তব্য প্রচার করতেন।

এদিকে চলমান যুদ্ধের সময় কূটনৈতিক ও বেসামরিক তথ্য নিয়মিতভাবে গণমাধ্যমকে জানাতে ইসরায়েল সরকারের আলাদা কোনো দাপ্তরিক কাঠামো নেই। ফলে তথ্য ঘাটতি পূরণে নিয়মিত ব্রিফিং দিচ্ছেন ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র এফি দেফরিন। তবে তিনি মূলত সামরিক অভিযান ও নিরাপত্তা বিষয়ক তথ্যই প্রকাশ করেন।